নয়াদিল্লিতে ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের উপশহরে গতকাল সোমবার মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৯। এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সূত্রে এ তথ্য জানা যায়।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল হরিয়ানা রাজ্যের বাহাদুরগড়ে। স্থায়িত্ব ছিল ১০ সেকেন্ডেরও কম। তাদের তথ্যমতে, এ ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ২।ভূমিকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ও অফিস-আদালত ছেড়ে বাইরে বের হয়ে আসে। ভারতের ভূকম্পনবিষয়ক দপ্তরের পরিচালক আর এস দত্তত্রেয়া বলেন, ‘বেলা একটা ১১ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এ সময় বেশির ভাগ অফিসেই দুপুরের খাবারের বিরতি চলছিল।’ রয়টার্স, এএফপি ও পিটিআই।