পজিটিভসাথী ডট কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন করে জীবন শুরুর সুযোগ করে দিতেই ওয়েবসাইটটির যাত্রা শুরু হয়।
নতুন করে জীবন শুরুর সুযোগ করে দিতেই ওয়েবসাইটটির যাত্রা শুরু হয়।

নিয়মিত রক্ত পরীক্ষা করে শরীরে এইচআইভি ভাইরাসের উপস্থিতির কথা জানতে পারেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা নিশা। তখন অন্তঃসত্ত্বা এ নারীর মনে হচ্ছিল, যেন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে।
নিশার আগেই সন্দেহ হয়েছিল, স্বামীর কাছ থেকে তাঁর দেহে ভাইরাসটি সংক্রমিত হয়। কিন্তু স্বামী উল্টো নিশাকেই দায়ী করে বাড়ি থেকে বের করে দিলেন। এরপর নবজাতক ছেলের শরীরেও এইচআইভির উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলেছিলেন নিশা।
যখন নিশা জানতে পারলেন, এইচআইভি পজিটিভ নারী-পুরুষের বিয়ের জন্য সরকারি কর্মকর্তা অনিল ভালিভের উদ্যোগে পজিটিভসাথী ডট কম নামের একটি বিনা মূল্যের ওয়েবসাইট চালু হয়েছে, তখন কিছুটা আলোর দিশা পেলেন নিশা।
অনিল ভালিভ সামাজিক দায়বদ্ধতা থেকেই ২০০৬ সালে ওয়েবসাইটটির কাজ শুরু করেন। বর্তমানে এতে নিবন্ধিত সদস্য প্রায় পাঁচ হাজার। তাদের সবার শরীরে এইচআইভি ভাইরাস রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে নিশা (৪২) খুঁজে পেয়েছেন নতুন জীবনসঙ্গী। আর নিশার ১১ বছর বয়সী ছেলেটিও পাচ্ছে ওই দম্পতির সহায়তা।
সরকারের পরিবহন দপ্তরের চাকরির বাইরে ওয়েবসাইটির জন্য কাজ করেন অনিল। তিনি একজন চিকিৎসকের কাছে শুনেছিলেন এক এইচআইভি আক্রান্ত ব্যক্তির কথা, যিনি আবার বিয়ে করতে আগ্রহী। ভাইরাসে আক্রান্ত কাউকে না পেলে তিনি নিজের রোগের কথা গোপন রেখে হলেও কাউকে বিয়ে করতে চান।
এ ধরনের মানুষকে নতুন করে জীবন শুরুর সুযোগ করে দিতেই ওয়েবসাইটটির যাত্রা শুরু হয়।
ভারতের গ্রামাঞ্চলে ইন্টারনেটের বিস্তার এখনো ততটা ব্যাপক নয়। আলোচিত ওয়েবসাইটটির সদস্যদের মধ্যে প্রায় ২৫০ জনই প্রবাসী। তবু এই ওয়েবসাইটের মাধ্যমে কেউ কেউ নতুন জীবন শুরু করতে পারছে অথবা অন্তত স্বপ্ন দেখতে পারছে। বিবিসি।