পঞ্চম শ্রেণি পাস মন্ত্রীও ভারতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সদ্য গঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভায় শুধু মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিই নন, আরও কম যোগ্যতাসম্পন্ন মন্ত্রীও স্থান পেয়েছেন।

পশ্চিমবঙ্গের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী হরসিমরত কাউর বাদল দশম শ্রেণি পাস আর জলসম্পদমন্ত্রী উমা ভারতীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি।

এ ছাড়াও দশম শ্রেণি পাস হলেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী অশোক গজপতি রাজু, ভারী শিল্পবিষয়কমন্ত্রী অনন্ত গীতি, বেসামরিক পরিবহনবিষয়ক প্রতিমন্ত্রী জি এম সিদ্ধেশ্বর এবং খনি, ইস্পাত, শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী বিষ্ণুদেব সহায়। দ্বাদশ শ্রেণি পাস মানেকা গান্ধী। তবে স্নাতক ডিগ্রি রয়েছে ২৪ জনের, স্নাতকোত্তর ৯ জনের এবং  ডক্টরেট ৪ জন।