পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল একাই লড়বে: মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে একাই চলার শক্তি রাখে। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল একাই লড়বে। ‘শহীদ দিবস’ উপলক্ষে কলকাতার ধর্মতলায় গতকাল শনিবার তৃণমূল কংগ্রেস আয়োজিত জনসভায় মমতা এ কথা বলেন। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গকে অবহেলা করা যাবে না। আমরা আমাদের অধিকার দিল্লির কাছ থেকে ছিনিয়ে আনব।’১৯৯৩ সালের ২১ জুলাই তৃণমূলের রাজ্য সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের গুলিতে ১৩ জন কর্মী মারা যায়। এর পর থেকে মমতা এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করেন।