প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের জাতীয় পতাকার নকশা পাল্টে যেতে পারে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি গতকাল মঙ্গলবার পতাকার নকশা পরিবর্তনে গণভোটের ঘোষণা করেছেন। তিনি সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে পুনর্নির্বাচিত হলেই এই উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে নিউজিল্যান্ডের পতাকার এক পাশে আছে ইউনিয়ন জ্যাক বা ব্রিটেনের পতাকা, যা দেশটিকে সাবেক উপনিবেশ থাকার কথা মনে করিয়ে দেয়। আর বাকি অংশে থাকা চারটি তারা দ্বারা বোঝায় উত্তরাঞ্চলীয় জোট। এএফপি।