পদ হারালেন লিবিয়ার প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মন্ত্রিসভা গঠনে পার্লামেন্টের সমর্থন পেতে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হওয়ায় লিবিয়ার প্রধানমন্ত্রী মুস্তাফা আবু শাগুর তাঁর পদ হারিয়েছেন। সংকট কাটিয়ে উঠতে ১০ সদস্যের একটি জরুরি মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছিলেন শাগুর। তবে গত রোববার তাঁর এই প্রস্তাব দেশটির পার্লামেন্ট জেনারেল ন্যাশনাল কংগ্রেসে (জিএনসি) অনুষ্ঠিত ভোটে নাকচ হয়ে যায়। এর আগে শাগুরের প্রথম মন্ত্রিসভা গত বৃহস্পতিবার বাতিল হয়ে যায়।আবু শাগুরের জরুরি মন্ত্রিসভা গঠনের প্রস্তাবের বিপক্ষে জিএনসির ১২৫ জন সদস্য ভোট দেন। বিপক্ষে ভোট দেন ৪৪ জন এবং ১৭ জন ভোটদান থেকে বিরত ছিলেন। দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভা গঠনে ব্যর্থ হওয়ায় সাংবিধানিক নিয়মেই প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হন আবু শাগুর। পার্লামেন্টের আইন অনুযায়ী এখন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। গত বছর গাদ্দাফির পতনের পর শাগুর ছিলেন লিবিয়ার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি এক বছরেরও বেশি সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিবিসি ও এএফপি।