পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তার গতকাল শুক্রবার করেছেন। লেত্তারের স্থলাভিষিক্ত হবেন মাত্র ৩৯ বছর বয়সী বামপন্থী নেতা মাত্তেও রেনজি।
ক্ষমতাসীন মধ্য বামপন্থী ডেমোক্রেটিক পার্টির নবনির্বাচিত নেতা রেনজি ও প্রধানমন্ত্রী লেত্তার মধ্যে কয়েক সপ্তাহ ধরে বিরোধ চলে আসছিল। এক বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর লেত্তার পদত্যাগের মধ্য দিয়ে সেই বিরোধের অবসান ঘটতে চলেছে। লেত্তা গত বৃহস্পতিবার জানান, তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের সর্বশেষ বৈঠকের পর তিনি তাঁর পদত্যাগপত্র প্রেসিডেন্ট গিয়রগিও নাপোলিতানোর কাছে জমা দেবেন। গতকাল তিনি তাঁর পদত্যাগপত্র পেশ করেন এবং প্রেসিডেন্ট তা গ্রহণ করেন। জনমত জরিপে দেখা গেছে, রেনজি ও লেত্তার বিরোধ ইতালীয়দের অস্বস্তিতে ফেলেছে। তা ছাড়া ক্ষমতাসীনেরাও দুই নেতার বিরোধে চিন্তিত হয়ে পড়েছে। এএফপি।