পদত্যাগ করলেন সিঙ্গাপুরের স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে সরে দাঁড়ালেন সিঙ্গাপুরের পার্লামেন্ট স্পিকার। আর অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সাবেক স্পিকারের বিরুদ্ধে আনা একটি যৌন হয়রানির মামলা খারিজ করে দিয়েছেন সে দেশের একটি আদালত। দুটি ঘটনাই গতকাল বুধবার ঘটেছে।২০১১ সালের অক্টোবরে সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার হিসেবে শপথ নেন মাইকেল পালমার (৪৪)। স্পিকার হিসেবে পদত্যাগের পাশাপাশি তিনি সংসদীয় আসন ও ক্ষমতাসীন পিপিলস অ্যাকশন পার্টি (পিএপি) থেকেও সরে দাঁড়িয়েছেন। এদিকে অস্ট্রেলিয়ার সাবেক স্পিকার পিটার স্লিপারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করেছেন আদালত। এক সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ মাথায় নিয়ে গত অক্টোবরে পদত্যাগ করেন স্লিপার। এএফপি ও বিবিসি।