পদত্যাগ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিওয়াত্থামরং বুনসংফাইসান পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ সরকারবিরোধী বিক্ষোভকারীরা তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করার মধ্যেই তিনি গতকাল সোমবার ওই মন্তব্য করলেন৷ ছয় মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভের পর ৭ মে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ক্ষমতার অপব্যবহার-সংক্রান্ত একটি মামলায় দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ও তাঁর মন্ত্রিসভার নয়জন সদস্যকে অপসারণ করেন৷ ওই ঘটনার পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন নিওয়াত্থামরং৷ তবে তাঁকেও উৎখাত করতে চলতি সপ্তাহে ‘চূড়ান্ত লড়াই’ করার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা৷ রয়টার্স৷