দলের নেতারা অনুরোধ করলেও ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া িনতীশ কুমার পদত্যাগপত্র প্রত্যাহার করছেন না৷ এ অবস্থায় মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর জনতা দলের (সংযুক্ত) প্রধান শারদ যাদবের নাম প্রস্তাব করেছেন দলের বিধায়কেরা৷
শারদ যাদব গতকাল সোমবার সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার বিষয়ে নিতীশ কুমার আগের িসদ্ধান্তেই অটল আছেন৷ তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করছেন না৷ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন৷
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিন গত শনিবার মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন নিতীশ৷ তবে পরদিন জনতা দলের (সংযুক্ত) সংসদীয় কমিটি বৈঠক করে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়৷ তিনিও আশ্বাস দিয়েছিলেন৷ কিন্তু গতকাল শারদ যাদব পরিষ্কার জানিয়েছেন, নিতীশ পদত্যাগপত্র প্রত্যাহার করছেন না৷
এরপর দলের বিধায়কেরা গতকাল মুখ্যমন্ত্রী হিসেবে শারদের নাম প্রস্তাব করলেও তিনি সে দায়িত্ব নেবেন কি না, তা পরিষ্কার নয়৷
সূত্র জানিয়েছে, সমাজের নিচু শ্রেিণ-সম্প্রদায়ভুক্ত বা দলিত শ্রেণির কোনো নেতাও মুখ্যমন্ত্রী হতে পারেন৷ জি নিউজ, টাইমস অব ইন্ডিয়া৷