পদত্যাগের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গ্রুপের পরিচালক পিটার হরক্স। আগামী বছরের শুরুতে তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। গতকাল সোমবার তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। পিটার ৩৩ বছর ধরে বিবিসিতে কাজ করছেন। এর মধ্যে ২০০৯ সাল থেকে তিনি ওয়ার্ল্ড সার্ভিস গ্রুপের পরিচালকের দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে সারা বিশ্বে প্রতি সপ্তাহে বিবিসির (বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, বিবিসি ওয়ার্ল্ড নিউজ ও বিবিসি ডটকম) দর্শক-শ্রোতার সংখ্যা রেকর্ড পরিমাণ ২৬ কোটি ৫০ লাখে পৌঁছায়। বিবিসি। বিবিসি