পদত্যাগের প্রস্তাব দিলেন চিদাম্বরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গতকাল সোমবার পদত্যাগ করার প্রস্তাব দিয়েছেন। কয়েকটি টিভি চ্যানেলে প্রচারিত খবরে বলা হয়, দ্বিতীয় প্রজন্মের (টু জি স্পেকট্রাম) মোবাইল ফোনের লাইসেন্স বরাদ্দসংক্রান্ত দুর্নীতির ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠায় তিনি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের প্রস্তাব দেন।দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের লাইসেন্স বরাদ্দে দুর্নীতি বন্ধে ব্যর্থ হওয়ার বিষয়টি প্রকাশ্যেচলেআসায় চিদাম্বরম তাঁর পদত্যাগের ইচ্ছার কথা জানালেন। তিনি বলেন, দলকে বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে পদত্যাগ করতে চান।এদিকে মোবাইল ফোনের লাইসেন্স বরাদ্দে দুর্নীতি মামলার সাক্ষী হিসেবে চিদাম্বরমকে আদালতে তলবের দাবি জানিয়েছেন সাবেক টেলিযোগাযোগমন্ত্রী এ রাজা। গতকাল দিল্লির একটি আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি এ দাবি জানান।টু জি মোবাইল ফোনের লাইসেন্স বরাদ্দ নিয়ে রাজার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কেলেঙ্কারির জের ধরে গত বছর তিনি পদত্যাগ করেন। আদালতে এ রাজার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সুশীল কুমার সিবিআই বিচারক ও পি সাইনিকে বলেন, সংস্থার পক্ষ থেকে ওই সময় মন্ত্রিসভার এক বৈঠকের ব্যাপারে সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরমের বক্তব্য নেওয়া উচিত। বৈঠকে লাইসেন্সের অংশীদার বণ্টনের ব্যাপারে চিদাম্বরম ব্যাখ্যা দিয়েছিলেন। আর তা করেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সামনেই। এ রাজার আইনজীবী বলেন, চিদাম্বরমকে জিজ্ঞাসা করা উচিত, প্রধানমন্ত্রী মনমোহনের উপস্থিতিতে ওই ফোনের অংশীদার বণ্টনের বিষয়ে তিনি উপদেশ দিয়েছিলেন কি না। পিটিআই ও সিএনএন-আইবিএন।