প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের মধ্যাঞ্চলে একটি প্রাথমিক স্কুলে পায়ের চাপে পিষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবারের এ ঘটনায় আরও ২০ শিশু আহত হয়েছে। হেনান প্রদেশের পিউয়াং কাউন্টির একটি প্রাথমিক স্কুলে বুধবার সকালে শৌচাগারে যাওয়ার জন্য লম্বা লাইন হয়। সেখানে ঢুকতে গিয়ে একপর্যায়ে শিশুদের মধ্যে হুড়োহুড়ি পড়ে। তখন পায়ের চাপে পিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে। চীনের একটি সংবাদপত্র দাবি করেছে, হুড়োহুড়িতে শৌচাগারের দেয়াল ধসে পড়েছিল। সিনহুয়া