পদার্থে নোবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহস্যময় হিগস বোসন কণার অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে দুই বিজ্ঞানী, তাঁরাই এবার পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের দৌড়ে এগিয়ে রয়েছেন। তাঁরা হলেন যুক্তরাজ্যের পিটার হিগস ও বেলজিয়ামের ফ্রাঁসোয়া অঁলো। হিগস ও অঁলোর সম্ভাব্য সাফল্যের কথা বলেছেন বার্তা সংস্থা টমসন রয়টার্সের নোবেল-ভবিষ্যদ্বাণী বিশেষজ্ঞ ডেভিড পেন্ডলবারি। তিনি ২০০২ সাল থেকে এ পর্যন্ত ২৭ জনের নোবেলপ্রাপ্তির ব্যাপারে ভবিষ্যদ্বাণী করে সফল হন। রয়টার্স।