পপতারকা ওয়াইক্লেফ হাইতির প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতি বংশোদ্ভূত মার্কিন পপতারকা ওয়াইক্লেফ জ্যঁ আগামী নভেম্বরে তাঁর নিজের দেশ হাইতিতে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। সিএনএনের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ‘ল্যারি কিং লাইভ’-এ তিনি এ ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার ওই অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার কথা। ওয়াইক্লেফের ছোটভাই স্যামুয়েল জ্যঁ এ খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ওয়াইক্লেফ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং তাঁরা নির্বাচনে ওয়াইক্লেফকে সার্বিক সহায়তা করবেন। ওয়াইক্লেফকে হাইতির জনগণ ‘বীর’ হিসেবে বিবেচনা করে। ১২ জানুয়ারির ভূমিকম্পে প্রায় তিন লাখ মানুষ নিহত হওয়ার পর তিনি সেখানকার জনগণের পুনর্বাসনে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এএফপি।