প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপসংগীত তারকারা অতি দ্রুত খ্যাতির চূড়ায় ওঠেন আবার মারাও যান অল্প বয়সে—এমন কথা প্রচলিত দীর্ঘদিন ধরেই। এবার গবেষণাও বলছে সে কথাই। গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পীরা সাধারণ মানুষের তুলনায় ২৫ বছর কম বাঁচেন। দেশটির ১২ হাজার ৬৬৫ জন সংগীতশিল্পীর মৃত্যু নিয়ে ওই গবেষণা করেছেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। ওই শিল্পীরা মারা গেছেন ১৯৫০ সাল থেকে চলতি বছরের জুন মাসের মধ্যে। এএফপি