পপসংগীতের সবচেয়ে প্রভাবশালী অ্যালবাম জ্যাকসনের ‘থ্রিলার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের একক ভিডিও অ্যালবাম ‘থ্রিলার’ পপসংগীতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী অ্যালবাম হিসেবে নির্বাচিত হয়েছে। গতকাল সোমবার প্রকাশিত এক জরিপে এই তথ্য প্রকাশ করা হয়। মাইস্পেস নামের একটি সামাজিক যোগাযোগ ওয়েবসাইট এই জরিপ চালায়।জরিপের জন্য মাইস্পেস সংগীত ও বিনোদনবিষয়ক সমালোচকদের মাধ্যমে ২০টি ভিডিও নির্বাচিত করে। পরে এক হাজার সংগীত অনুরাগীর সাক্ষাৎকার নেওয়া হয়। এই সংগীত অনুরাগীদের রায়ে জ্যাকসনের থ্রিলার অ্যালবামটি সবচেয়ে প্রভাবশালী বলে নির্বাচিত হয়। থ্রিলারের পক্ষে রায় দেন শতকরা ১৫ দশমিক ২ ভাগ সংগীত অনুরাগী। ১৯৮২ সালের ৩০ নভেম্বর জ্যাকসনের এ অ্যালবামটি প্রকাশিত হয়।থ্রিলারের পরের অবস্থানেই আছে ওকে গো ব্যান্ডের ‘হিয়ার ইট গোজ এগেইন’। এর পক্ষে ভোট পড়েছে শতকরা ১১ দশমিক ৭ ভাগ। এরপর পর্যায়ক্রমে আছে ব্রিটনি স্পিয়ার্সের ‘বেবি ওয়ান মোর টাইম’, আ-হা ব্যান্ডের ‘টেক অন মি’, জনি ক্যাশের ‘হার্ট’, ব্রিটিশ ব্যান্ড কুইনের ‘বোহেমিয়ান রাপসোডি’। হিন্দুস্তান টাইমস।