পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে আফগানিস্তানে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের একটি মার্কিন বিমানঘাঁটির ভেতর ন্যাটো বাহিনীর পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করা হয়েছে। এ ঘটনায় ন্যাটোর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৬০ কিলোমিটার উত্তরে মার্কিন বিমানঘাঁটি বাগরামে এ ঘটনা ঘটেছে বলে একজন সরকারি কর্মকর্তা জানান।পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে গতকাল মঙ্গলবার বাগরাম বিমানঘাঁটির বাইরে বিক্ষোভ করেন প্রতিবাদকারীরা। তাঁরা ঘাঁটি লক্ষ্য করে পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করেন। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়া হয়।কাবুলেও প্রতিবাদ বিক্ষোভ করা হয়েছে। ঘাঁটিতে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় আফগানিস্তানে ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল জন আর অ্যালেন দুঃখ প্রকাশ করে ঘটনা তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, ‘যেকোনো অপরাধের জন্য আমি আফগানিস্তানের প্রেসিডেন্ট, সরকার ও জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’ এএফপি