পরবর্তী মেয়াদের জন্য লড়বেন না বেরলুসকোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি বলেছেন, দেশের পরবর্তী সাধারণ নির্বাচনে তিনি লড়বেন না। ২০১৩ সালে তাঁর বর্তমান মেয়াদ শেষ হবে। তিনি বিচারমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানোকে (৪০) তাঁর উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছেন। এতে বেরলুসকোনির পর দেশটির ক্ষমতাসীন মধ্যডানপন্থী দল দ্য পিপল অব ফ্রিডম পার্টির নেতৃত্ব দেবেন তিনি।গতকাল শুক্রবার ইতালির লা রিপাবলিকা পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে ৭৪ বছর বয়সী বেরলুসকোনি এসব কথা বলেন।সাম্প্রতিক সময়ে বেরলুসকোনির বিরুদ্ধে দুর্নীতি ও অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠায় তিনি একাধিকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।সাক্ষাৎকারে বেরলুসকোনি বলেন, অবশ্যই তিনি পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হবেন না। তাঁর দল থেকে এ পদে প্রার্থী হবেন আলফানো। তিনি আরও বলেন, সম্ভব হলে এখনই তিনি ক্ষমতা ছেড়ে দিতেন।সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানেও বেরলুসকোনি একই কথা বলেন। এর আগে তিনি আলফানোকে দ্য পিপল অব ফ্রিডম পার্টির মহাসচিব পদে নিয়োগ দেন।সাক্ষাৎকারে বেরলুসকোনি ইতালির প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার কথাও নাকচ করেন। তিনি বলেন, তাঁর মতে, এ পদের জন্য উপযুক্ত তাঁরই ঘনিষ্ঠ সহযোগী জিয়ান্নি লেত্তা। এএফপি।