পরবর্তী সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দালবির সিং
দালবির সিং

লেফটেন্যান্ট জেনারেল দালবীর সিং সুহাগ ভারতের পরবর্তী সেনাপ্রধান হতে যাচ্ছেন। যেকোনো সময় তাঁকে নিয়োগের ব্যাপারে সরকার ঘোষণা দিতে পারে। সরকারি সূত্র বলছে, জ্যেষ্ঠতার সুপ্রতিষ্ঠিত নিয়মের ভিত্তিতে এই ‘রাজনৈতিক প্রভাবমুক্ত’ নিয়োগ দেওয়া হচ্ছে।
শীর্ষ পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ছাড়পত্রসহ বিভিন্ন বিষয় যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে নতুন সেনাপ্রধান নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমান সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং আগামী ৩১ জুলাই অবসরে যাচ্ছেন। এরপর দায়িত্ব বুঝে নেবেন তাঁর উত্তরসূরি। ভারতে দায়িত্ব নেওয়ার দুই মাস আগে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণার রীতি রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।