পরবাসী ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার টরেন্টোয় পরবাসী ব্লগ ডটকমের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত ২৯ এপ্রিল ড্যানফোর্থের মিজান মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরবাসী ব্লগের মূল উদ্যোক্তা ও প্রশাসক হাফিজুর রহমান বর্ষপূর্তি উদ্যাপন এবং ব্লগের কর্মকাণ্ড, উদ্দেশ্য ও অর্জন তুলে ধরেন।
অনুষ্ঠানে সমাজকর্মী, আইনজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরু থেকেই পরবাসী ব্লগের সঙ্গে সম্পৃক্ত হুমায়ুন মজুমদার, জাকির হোসেন সরকার, বদিউজ্জামান, মনিরুজ্জামান ও সৈয়দ মসিউল হাসান উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন ছিল।