পরমাণু অস্ত্র হ্রাস চুক্তি ও মধ্যপ্রাচ্য বিষয়ে আলোচনা করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে গতকাল বৃহস্পতিবার রাশিয়া গেছেন। এ সফরে তিনি পরমাণু অস্ত্র হ্রাসের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন চুক্তি করার বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরুর ব্যাপারে মস্কোয় এক বৈঠকেও অংশ নেবেন তিনি।রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৯৯১ সালে স্বাক্ষরিত হয় কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি (স্টার্ট)। গত ডিসেম্বরে এ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। অস্ত্র হ্রাসে নতুন চুক্তির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরাভের সঙ্গে আলোচনা করবেন হিলারি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন-ইসরায়েল পরোক্ষ আলোচনার বিষয়ে মধ্যস্থতাকারী কোয়ার্টেট—জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র মস্কোয় এক বৈঠকে বসছে। এ বৈঠকেও অংশ নেবেন হিলারি ক্লিনটন। এএফপি।