পরমাণু আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে: ইরান
ছয় পরাশক্তির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভা শহরে সর্বশেষ আলোচনায় ‘বেশ অগ্রগতি’ হয়েছে। ইরানের পক্ষে প্রধান সমঝোতাকারী আব্বাস আরাকশি গতকাল মঙ্গলবার এ কথা বলেছেন।
আরাকশি বলেন, জেনেভায় বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের আলোচনা বেশ এগিয়েছে। তবে শেষ হওয়ার আগে কিছু অনুমান করা যাচ্ছে না।
ইরানের সঙ্গে আলোচনাকারী পরাশক্তিগুলো হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন এবং তাদের সঙ্গে জার্মানি। এই ছয় দেশের প্রতিনিধিদের সঙ্গে ইরানের বিশেষজ্ঞদের আলোচনায় কৌশলগত সংলাপ চলছে একটি সমঝোতা বাস্তবায়নের লক্ষ্যে।
এদিকে পারমাণবিক বিষয়ে আলোচনায় সাবেক সমঝোতাকারী এবং প্রেসিডেন্ট হাসান রুহানির ঘনিষ্ঠজন হোসেন মুসাভিয়ান দেশে ফিরেছেন। কথিত ‘জাতীয় নিরাপত্তা পরিপন্থী’ কাজে জড়িত থাকার অভিযোগে ২০০৮ সালে তাঁর দুই বছরের কারাদণ্ড হয়। এএফপি।