পরমাণু কেন্দ্রে জ্বালানি পূরণে ইরানের আরও দুই সপ্তাহ লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর বুশেহেরে রাশিয়ার নির্মিত পরমাণু কেন্দ্রে জ্বালানি পূরণ করতে আরও দুই সপ্তাহ লাগবে। ১০ দিন আগে এতে জ্বালানি তোলার কাজ শুরু হয়েছে। পরমাণুপ্রধান আলী আকবর সালেহী এ কথা জানিয়েছেন।পরমাণু কেন্দ্রের মোট ১৬৩টি রডে জ্বালানি পূরণ করতে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগবে। গত সোমবার সালেহীর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায়, জ্বালানি পূরণ হওয়ার পর রডগুলোকে পরমাণু কেন্দ্রে নিয়ে যেতে আরও দুই সপ্তাহ লাগবে। এএফপি।