পরমাণু জ্বালানির বিপক্ষে দুই-তৃতীয়াংশ জাপানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণুমুক্ত জাপান গড়তে প্রধানমন্ত্রী নাওতো কানের আহ্বান সমর্থন করে দুই-তৃতীয়াংশের বেশি জাপানি। তবে তাদের বেশির ভাগই ক্ষমতা থেকে কানের বিদায় চায়। জাপানি বার্তা সংস্থা কিয়োডোর এক জরিপের ফলাফলে এ তথ্য জানা যায়।জরিপের ফলাফল অনুযায়ী, ৭০ দশমিক ৩ শতাংশ জাপানি প্রধানমন্ত্রী কানের প্রস্তাবকে সমর্থন করে। ৬৬ দশমিক ৯ শতাংশ মনে করে আগামী আগস্টে কানের ক্ষমতা ছাড়া উচিত।এ মাসের প্রথম দিকে কান বলেছিলেন, পরমাণুমুক্ত জাপান গড়ার লক্ষ্যে ধীরে ধীরে পরমাণু জ্বালানি উ ৎ পাদন কমিয়ে আনা প্রয়োজন। যদিও এতে জ্বালানি ঘাটতিতে অর্থনৈতিক অগ্রগতি ধীর হয়ে যেতে পারে। এএফপি ও রয়টার্স।