পরমাণু সম্মেলনে যোগ দেবে ভারত ও পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী মাসে ওয়াশিংটনে যে আন্তর্জাতিক পরমাণু সম্মেলনের আয়োজন করেছেন, তাতে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ হিসেবে ভারত ও পাকিস্তান যোগ দিতে যাচ্ছে। সম্মেলনে ভারতের পক্ষ থেকে সে দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের পক্ষে সে দেশের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, নয়তো প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। এএফপি।