পরমাণুকেন্দ্র পরিদর্শনের আমন্ত্রণ ইরানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরাক হেভি ওয়াটার প্রোডাকশন প্ল্যান্ট পরিদর্শনের জন্য ৮ ডিসেম্বর জাতিসংঘের পরিদর্শক দলকে আমন্ত্রণ জানিয়েছে ইরান। তেহরানের বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে সংকট নিরসনে এটি প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে গত দুই বছর ধরে বারবার অনুরোধ করার পরও আরাক হেভি ওয়াটার প্রোডাকশন প্ল্যান্ট পরিদর্শনের অনুমতি পায়নি আইএইএ পরিদর্শক দল।
ভূমিকম্পে নিহত সাত: এদিকে গতকাল ইরানে উপসাগরীয় এলাকায় একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাছে এক ভূমিকম্পে সাতজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। রয়টার্স, এএফপি।