পরমাণুবিরোধীদের সঙ্গে দেখা করেছেন জাপানের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণুবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে প্রথমবারের মতো গতকাল বুধবার দেখা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা। পাঁচ মাস ধরে তাঁর কার্যালয়ের বাইরে এ বিক্ষোভ চলছে। জাপান সরকার দুটি পরমাণু চুল্লি নতুন করে চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিক্ষোভকারীরা সরকারের এ সিদ্ধান্ত পরিবর্তন এবং পরমাণু বিদ্যুত্ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে।২০১১ সালে ফুকুশিমা পরমাণু দুর্ঘটনার পর এই প্রযুক্তি নিয়ে জাপানিদের মনে সন্দেহের দানা বেঁধেছে। সেই থেকে পরমাণু বিদ্যুতের অবসান ঘটাতে টোকিওতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে আসছে। মিসাও রেডউলফ নামের এক বিক্ষোভকারী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘লোকজন আমাদের বিক্ষোভে আসছে। ফুকুশিমা বিপর্যয়ের এখনো সমাধান না হওয়ায় আপনি আবার পরমাণু চুল্লি চালু করতে যাচ্ছেন। এ কারণেই তারা রাগে-ক্ষোভে বিক্ষোভে অংশ নিচ্ছে।’প্রধানমন্ত্রী নোদা বিক্ষোভকারীদের বলেছেন, তাঁর সরকার পরমাণু বিদ্যুত্ প্রকল্প মধ্যম মেয়াদ থেকে দীর্ঘ মেয়াদে প্রত্যাহার করে নেওয়ার মনোভাব নিয়েই দেশের জ্বালানি নীতি নিয়ে পরিকল্পনা করছে। এএফপি।