পররাষ্ট্রে তাঁরা তিন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নতুন সরকারে পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন বিজেপির নেত্রী সুষমা স্বরাজ৷ মন্ত্রণালয়ের আরও দুটি গুরুত্বপূর্ণ পদে আছেন দুজন নারী৷
সুষমা কংগ্রেসের দ্বিতীয় মেয়াদে লোকসভায় বিরোধীদলীয় নেতা ছিলেন৷ এর আগে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার এবং স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি৷ ১৯৯৮ সালে কয়েক মাসের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি৷
মন্ত্রণালয়য়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সচিবও বর্তমানে একজন নারী, সুজাতা সিং৷ গত বছর এই দায়িত্ব নেওয়ার আগে তিনি জার্মানিতে ভারতের রাষ্ট্রদূত ছিলেন৷ এ ছাড়া ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ‘বাংলাদেশ ও মিয়ানমার ডেস্কে’র দায়িত্বে আছেন শ্রীপ্রিয়া রঙ্গনাথন৷