পররাষ্ট্রমন্ত্রী অযোগ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রভাবশালী অভিজাত রেভল্যুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ জাফরি বলেছেন, সামরিক বাহিনী প্রসঙ্গে কোনো মন্তব্য করার যোগ্যতা পররাষ্ট্রমন্ত্রীর নেই। ইরানের সংবাদমাধ্যম ফারস নিউজ গত মঙ্গলবার জাফরির এ মন্তব্যের কথা জানিয়েছে। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ইরানের সামরিক বাহিনী নিয়ে পশ্চিমাদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই। তারা ইচ্ছা করলেই এটি ধ্বংস করতে পারে। ওই মন্তব্যের প্রতিবাদে কমান্ডার মোহাম্মদ জাফরি বলেন, জাভেদ জারিফ অভিজ্ঞ কূটনীতিক, এতে সন্দেহ নেই; কিন্তু সামরিক বাহিনী সম্পর্কে তাঁর কোনো অভিজ্ঞতা নেই। রয়টার্স।