পরস্পরকে ৭২ ঘণ্টার সময়সীমা মমতা এবং গুরুংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের দার্জিলিংকে ভেঙে গোর্খাল্যান্ড প্রতিষ্ঠার দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা অনির্দিষ্টকালের বন্ধ্ গতকাল রোববার নয় দিনে পা দিয়েছে। বনেধ অচল হয়ে পড়েছে জনপ্রিয় পর্যটন এলাকা দার্জিলিংয়ের জনজীবন।
বনেধর কারণে পশ্চিমবঙ্গের পাহাড়ি এই জেলায় বন্ধ রয়েছে স্কুল-কলেজ, বাজার ও বেসরকারি অফিস। সরকারি অফিস খোলা থাকলেও কর্মী নেই।
দার্জিলিংয়ে ডাকা বন্ধ্ অবৈধ এবং অসাংবিধানিক—হাইকোর্টের এই নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার গোর্খা জনমুক্তি মোর্চাকে বন্ধ্ প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, এর মধ্যে বন্ধ্ প্রত্যাহার করা না হলে কঠোর ব্যবস্থা নেবে রাজ্য সরকার।
এদিকে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংও মুখ্যমন্ত্রীকে ৭২ ঘণ্টার পাল্টা সময় বেঁধে দিয়ে বলেছেন, ওই সময়ের মধ্যেই মুখ্যমন্ত্রীকে তাঁর নির্দেশ প্রত্যাহার করতে হবে। নইলে দার্জিলিংয়ে ‘জন প্রতিরোধ’ করা হবে।