পরাজয় কোনো বিষয়ই নয় তাঁর কাছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে পদ্মরাজন
কে পদ্মরাজন

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৫৮ বার। বরাবরই হেরেছেন। তবু নিজেকে তাঁর পরাজিত মনে হয় না। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের ব্যবসায়ী কে পদ্মরাজন।

পদ্মরাজন ২৬ বছর ধরে বিধানসভা ও লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। অটল বিহারি বাজপেয়ি ও মনমোহন সিংয়ের বিরুদ্ধেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। তাঁকে নিয়ে লোকজনের হাসাহাসি ছিল। কারণ, তিনি সাইকেল-রিকশার টায়ার সারাইয়ের কাজ করতেন।

পদ্মরাজন হেসে বলেন, ‘আমি কখনো জয়ের লক্ষ্য নিয়ে কোনো নির্বাচনে প্রার্থী হইনি। ফলাফল আমার কাছে কোনো ব্যাপার নয়।’ এবারের লোকসভা নির্বাচনে তিনি ভাদোদরা আসন থেকে লড়ছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে।

সবচেয়ে বেশিবার পরাজিত জীবিত প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছেন পদ্মরাজন। ১৯৯৮ সালে মৃত্যুবরণকারী কাকা যোগিন্দর সিং ৩০০-এর বেশিবার প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। এএফপি।