প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের পার্লামেন্ট নির্বাচনে গতকাল রোববার ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনে প্রধানমন্ত্রী ইউশিহিকো নোদা পরাজয় মেনে নিয়েছেন। তিনি তাঁর দলের প্রধানের পথ থেকেও সরে দাঁড়াবেন। নির্বাচনে জাপানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি (ডিপিজে) হেরে যেতে পারে বলে আগেই ধারণা করা হচ্ছিল। শিনজো আবের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে।পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে গতকাল সকালে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল ২৭ দশমিক ৪০ শতাংশ। ২০০৯ সালের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার কমেছে।চীনের সঙ্গে উত্তেজনা, অর্থনৈতিক মন্দা এবারের নির্বাচনে গুরুত্ব পেয়েছে। ২০০৯ সালে জাপানের ক্ষমতায় এসেছিল ডিপিজে। এএফপি।