পরিবর্তনের ডাক ইমরানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান
ইমরান খান

পরিবর্তনের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান। তিনি গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিন হাসপাতালের বিছানায় শুয়ে এ আহ্বান জানান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই নেতা গত মঙ্গলবার লাহোরে এক নির্বাচনী সমাবেশের মঞ্চ থেকে পড়ে আহত হয়ে রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ভিডিওলিংকের মাধ্যমে দেওয়া সর্বশেষ ওই ভাষণে ইমরান বলেন, ‘আল্লাহ আপনাদের সুবর্ণ সুযোগ দিয়েছেন। এ সুযোগকে হেলায় ফেলবেন না। আপনাদের পরিবর্তনের সুযোগ দেওয়া উচিত।’ তিনি বলেন, ‘একটি নতুন পাকিস্তান সৃষ্টি না হওয়া পর্যন্ত আল্লাহ আমাকে এই পৃথিবী থেকে নেবেন না।’ এএফপি।