পরিবারের পাঁচ সদস্যসহ টিটিপি নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিজ বাড়িতে মর্টার শেল মেরামতকালে বিস্ফোরণে পরিবারের পাঁচ সদস্যসহ তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক নেতা নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, নিহত নেতার নাম আলিম দিন মেহসুদ। টিটিপির উত্তর ওয়াজিরিস্তান এলাকার নেতা তিনি। তালিব জান গ্রামে নিজ বাড়িতে মেহসুদ মর্টার শেল কেটে বিস্ফোরক বের করার চেষ্টা করছিলেন। এ সময় ভয়াবহ বিস্ফোরণে মেহসুদ নিজে, এক শিশু ও চার নারী নিহত হন। আহত হয় দুই শিশু।
মেহসুদের প্রতিবেশী গুল হাজান জানান, মেহসুদের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে তিনি ও পরিবারের পাঁচজন সদস্য নিহত হন। এ বিষয়ে টিটিপির পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এএফপি।