প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিস ইকো-বিউটি-২০১৩ নির্বাচিত হয়েছেন ভারতের সুন্দরী সবিতা ধুলিপালা। পাঁচ হাজার ভোট পেয়ে তিনি এই পদক জেতেন। তাঁর থেকে মাত্র ২০০ ভোট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ম্যাকাওয়ের সুন্দরী অ্যাশলি কিয়ান। আর তৃতীয় হয়েছেন তুরস্কের এযজি আভসি। সবিতা ইকো-বিউটি ক্যাম্পেইনের অংশ হিসেবে নিরাপদ পানির গুরুত্ব নিয়ে প্রচারণা চালান। তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার গ্রামবাসীকে তিনি নিরাপদ পানির গুরুত্ব বোঝান। এ ছাড়া একপি গ্রামে তিনি বেশ কিছু পরিশোধন যন্ত্র বসাতে সহায়তা করেন। সবিতা কাল শুক্রবার থেকে ফিলিপাইনে অনুষ্ঠেয় মিস আর্থ-২০১৩ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। টিএনএন