কোহলির প্রেমিকা কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিরাট কোহলি আর আনুশকা শর্মাকে নিয়ে অনেক কথাই শোনা গেছে। সম্পর্কের নানান মোড় নিয়ে গণমাধ্যমে নানান চটুল খবরও বের হয়েছিল। কিন্তু এবার যে ঘটনা ঘটল, তা অন্য সবকিছুকেই ছাপিয়ে গেল।
কিছুদিন আগে ভারতের এয়ারফোর্স ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বলিউড তারকা দীপিকা পাড়ুকোন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। বিষয়টি নিয়ে ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা হয়। এবার দেশটিতে নবম শ্রেণির এক পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে। প্রশ্নটি হচ্ছে, কোহলির প্রেমিকার নাম কী? নৈর্ব্যক্তিক ওই প্রশ্নে শিক্ষার্থীদের জন্য ছিল তিনটি অপশন—প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা ও দীপিকা পাড়ুকোন। মহারাষ্ট্রের ভিওয়ান্দি চাচা নেহরু হিন্দি হাই স্কুলের নবম শ্রেণির শারীরিক পরীক্ষায় অন্যান্য প্রশ্নের সঙ্গে এ প্রশ্নও করা হয়।
এই আজব প্রশ্ন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। পরীক্ষায় এমন আজব প্রশ্ন নিয়ে চলছে বিতর্ক। এমন প্রশ্নের জন্য স্কুলের প্রধান শিক্ষক এ আর পান্ডে শারীরিক শিক্ষার শিক্ষককে দায়ী করেছেন। তিনি বলেছেন, ওই শিক্ষক প্রশ্নটি করেছেন। এটি তাঁর ভুল।