পরীক্ষায় ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গাড়ি নিরাপত্তা পর্যবেক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল এনসিএপি বলেছে, ভারতের বাজারে গত বছর জনপ্রিয় থাকা পাঁচটি ছোট গাড়ির মধ্যে চারটিই দুর্ঘটনার সহ্য ক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে আছে টাটার আলোচিত ছোট গাড়ি ন্যানো। দুর্ঘটনার ওই পরীক্ষাগুলো চালায় গ্লোবাল এনসিএপি। প্রতিষ্ঠানটির প্রধান ডেভিড ওয়ার্ড বলেন, ভারতের গাড়িশিল্পে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেই। তবে গাড়ি প্রস্তুতকারকেরা বলছেন, এর সঙ্গে চালকের দক্ষতা, নিয়ম মেনে চলা ও সড়কের মানের বিষয়টিও যুক্ত। এপি।