প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণমাধ্যমের ওপর সরকারের ‘পরোক্ষ নিয়ন্ত্রণ’-এর নিন্দা জানিয়েছে সংবাদপত্র ও সংবাদ প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন ডব্লিউএএন। এটিকে স্বাধীন গণমাধ্যমের জন্য ‘ভয়াবহ হুমকি’ বলে মন্তব্য করে সংগঠনটি৷ সংগঠনটি অবিলম্বে এই দমন নীতি বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। বিশ্বের ১২০টি দেশের ১৮ হাজার প্রকাশনা ও ১৫ হাজার অনলাইন সাইটের প্রকাশকদের সংগঠন হচ্ছে ডব্লিউএএন৷ পরোক্ষ নিয়ন্ত্রণ হলো মূলত সরকারের বিরুদ্ধে কোনো গণমাধ্যম সংবাদ প্রকাশ করলে তার বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া৷ টাইমস অব ইন্ডিয়া৷