পর্তুগালে ভূমিধস ও বন্যায় ৩২ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্তুগালের মাদেইরা দ্বীপে গত শনিবার প্রবল বন্যা ও ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পর্তুগাল ইউরোপীয় দেশগুলোর কাছে সাহায্যের চিন্তাভাবনা করছে। এএফপি।দ্বীপটির ভাইস প্রেসিডেন্ট জোয়াও চুনহা ই সিলভা জানান, নিহত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ৬৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্যার পানির স্রোতে গাছপালা উপড়ে গেছে, সেতু ভেসে গেছে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। দ্বীপে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। কর্মকর্তারা জানান, পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে পর্যটকদের কাছে এ দ্বীপের অবস্থান।