পর্তুগালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগালের প্রধানমন্ত্রী জোসে সক্রেটিস গত বুধবার পদত্যাগ করেছেন। দেশটির পার্লামেন্ট তাঁর সরকারের সর্বশেষ ব্যয়-সংকোচন বাজেট অনুমোদন না করায় তিনি পদত্যাগ করেন। পার্লামেন্টে বিরোধী সব কটি দলের সদস্যরা সরকারের ব্যয়-সংকোচন বাজেটের বিপক্ষে ভোট দেন। এ বাজেটে সরকারি ব্যয় হ্রাস ও কর বৃদ্ধির কথা বলা হয়েছিল।সক্রেটিস আগেই বলেছিলেন, পার্লামেন্টে ব্যয়-সংকোচন প্রস্তাব গৃহীত না হলে তিনি পদত্যাগ করবেন। প্রস্তাবটি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটির দুই ঘণ্টা পর তিনি প্রেসিডেন্ট অ্যানিবাল কাভাকো সিলভার কাছে পদত্যাগপত্র জমা দেন। তাঁর এই পদত্যাগে দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি করতে পারে। রয়টার্স।