পর্যবেক্ষক পর্ষদের ব্যাপারে একমত ইইউ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা ইউরো অঞ্চলের ব্যাংকগুলোর জন্য একটি পর্যবেক্ষক পর্ষদ গঠনের ব্যাপারে একমত হয়েছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর নেতাদের দুই দিনের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। গতকাল শুক্রবার এই সম্মেলন শেষ হয়।ইইউর নেতারা প্রায় সাত ঘণ্টা আলোচনার পর এই পর্যবেক্ষক পর্ষদ গঠনের ব্যাপারে সম্মত হন। যদিও প্রভাবশালী দুই সদস্য ফ্রান্স ও জার্মানি কিছুটা দ্বিমত প্রকাশ করে; পরে তারাও সমঝোতায় আসে।ইউরোপীয় কমিশনের মুখপাত্র অলিভিয়ার বেইলি জানান, নেতারা চলতি বছরের শেষ নাগাদ একটি রাজনৈতিক কাঠামো গঠন এবং আগামী বছরের শুরুতেই আইনি কাঠামো করে পর্যবেক্ষক পর্ষদ গঠনের ব্যাপারে একমত হয়েছেন। জার্মানি ও ফ্রান্সের মতো শক্তিশালী দুই দেশের কিছুটা মতানৈক্য সত্ত্বেও আগামী বছরের শুরুতেই পর্যবেক্ষক পর্ষদ গঠনের ব্যাপারে আশা প্রকাশ করেন ইইউ নেতারা।তবে ইইউর কূটনীতিকেরা আগামী বছরের শুরুতেই যৌথ ব্যাংকিং ইউনিয়ন গঠনের ব্যাপারে কিছুটা সন্দিহান। বিবিসি, এএফপি।