পলকে কিনতে আগ্রহী রাশিয়ার বাজিকররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আটটি খেলার ফল সম্পর্কে সফল ভবিষ্যদ্বাণী করে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া অক্টোপাস পলকে কিনতে চেয়েছে রাশিয়ার একটি বাজি ধরার প্রতিষ্ঠান বেট লিগ। গত সোমবার রুশ পত্রিকা সোভিয়েত স্পোর্ট এ খবর জানিয়েছে।বেট লিগের যৌথ মালিকদের একজন ওলেগ ঝুরাভস্কির বরাত দিয়ে পত্রিকাটির খবরে বলা হয়, পল ওই প্রতিষ্ঠানের ১২০ জন কর্মীর একজন হবে বলে আশা করছেন তাঁরা। ওলেগ বলেন, ‘আমাদের বিশেষজ্ঞরা মাসে তিন হাজার ডলার পান। আমরা পলকে পাঁচ হাজার করে ডলার দিতে চাই।’ এ জন্য আমরা পলের বাসস্থান জার্মানির ওবেরহয়জেন শহরের সি লাইফ সেন্টারকে এক লাখ ইউরো দিতে রাজি আছি।’ এর আগে স্পেনের ব্যবসায়ীরা ও সেখানকার মাদ্রিদ শহরের চিড়িয়াখানা কর্তৃপক্ষ পলকে কেনার প্রস্তাব দেয়। কিন্তু ওই প্রস্তাব নাকচ করে দেয় জার্মানি। এএফপি।