পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের তাঁবু উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম তীরের একটি গ্রাম থেকে গতকাল সোমবার ফিলিস্তিনিদের উচ্ছেদ করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ওই এলাকায় ফিলিস্তিনিদের একটি নির্মাণাধীন ভবন ও চারটি তাঁবু ছিল বলে সেনাবাহিনী সূত্র জানিয়েছে।জেরুজালেমের উত্তর-পশ্চিমাঞ্চলের বিট ইসকা এলাকার কাছে একটি নির্মাণাধীন ভবন ভেঙে ফেলা হয়। ওই ভবনে ২০ জন লোক ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভবনটি থেকে তাদের সরিয়ে দেওয়া হয় বলে ইসরায়েলি সেনা সূত্র জানায়।গত রোববার রাতে ইসরায়েলি সেনাবাহিনী ‘আক্রমণ প্রতিহতকরণ আদেশ’ জারি করে। ওই আদেশে বলা হয়, ইহুদি রাষ্ট্রের অভ্যন্তরে তিনটি তাঁবু রয়েছে। এ ছাড়া একটি ভবনের নির্মাণকাজ চলছে। আরেকটি তাঁবু পরিকল্পিত বিভাজন রেখার ওপর স্থাপন করা হয়েছে।বাব আল-কারামা গ্রামের পাশে ইসরায়েল প্রায় ১২৪ একর জমি দখলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে ফিলিস্তিন। এই জমি দখলের প্রতিবাদ জানাতে গত শুক্রবার ওই এলাকায় ফিলিস্তিনিরা তাঁবু স্থাপন করে। এএফপি।