পশ্চিমবঙ্গ ও কেরালায় বন্ধ্ জনজীবন অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার পশ্চিমবঙ্গের শাসকজোট সিপিএমের শ্রমিক সংগঠন সিটু রাজ্যব্যাপী ২৪ ঘণ্টার বনেধর ডাক দেয়। একই দিন বামশাসিত কেরালা রাজ্যেও শাসকজোট বাম গণতান্ত্রিক মোর্চা বা এলডিএফের প্রধান শরিক সিপিএম ১২ ঘণ্টার হরতালের ডাক দেয়। ভারতের কেন্দ্রীয় সরকার শুক্রবার হঠাত্ করে গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিলে দেশব্যাপী তীব্র ক্ষোভ দেখা দেয়। কেন্দ্রীয় সরকার পেট্রলের মূল্য একধাপে ৩ দশমিক ৬৫, ডিজেল ১ দশমিক ৯৫, কেরোসিন ২ দশমিক ৯৭ এবং রান্নার গ্যাস সিলিন্ডার ৩৬ দশমিক ৪০ রুপি বাড়িয়ে দেয়। এই মূল্য বৃদ্ধির ফলে পেট্রলের মূল্য লিটারপ্রতি দাঁড়ায় ৫৫ দশমিক ৩২, ডিজেল ৩৯ দশমিক ৯৪, কেরোসিন ১২ দশমিক ৭২ এবং রান্নার গ্যাস ৩৬৫ দশমিক ১০ রুপিতে দাঁড়ায়। পেট্রোপণ্যের এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিটুর ডাকা ২৪ ঘণ্টার বনেধ গতকাল কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গের জনজীবন অচল হয়ে পড়ে। কলকাতাসহ গোটা রাজ্যে সরকারি-বসরকারি বাস, ট্যাক্সি ও ফেরিঘাটে লঞ্চ চলেনি। তবে ট্রেন ও বিমান যথারীতি চলেছে। বনেধর জেরে বহু শিল্পকারখানায় কাজ হয়নি। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানেও হাজিরা কম থাকে। অন্যদিকে কেরালায় ডাকা ১২ ঘণ্টার হরতালে সেখানকার জীবনযাত্রা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরমসহ রাজ্যের কোথাও যানবাহন চলেনি। বন্ধ ছিল হাটবাজার ও দোকানপাট। এদিকে বিজেপিসহ ভারতের বিরোধী সব রাজনৈতিক দল পেট্রোপণ্যের এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে।রাজধানী নয়াদিল্লিতে বিজেপির নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।সিপিআই(এম)ও প্রতিবাদ মিছিল বের করে। কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের ওপর থেকে ভর্তুকি উঠিয়ে নেওয়ার জন্য মূলত মূল্য বৃদ্ধির এই উদ্যোগ নেয়। ত্রিপুরায় কাল বন্ধ্: এ দিকে বামশাসিত ভারতের অপর রাজ্য ত্রিপুরায় গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সোমবার ১২ ঘণ্টার বন্ধ্ ডেকেছে বামফ্রন্ট।