পশ্চিমবঙ্গ সরকারকে হটাতে পুরুলিয়ায় অস্ত্র ফেলা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় চাঞ্চল্যকর অস্ত্রবর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত কিম পিটার ডেভি ভারতের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেছেন, পশ্চিমবঙ্গের বাম কমিউনিস্ট সরকারকে পরিকল্পিতভাবে ফেলে দেওয়ার জন্য পুরুলিয়ার গ্রামে অস্ত্র ফেলা হয়েছিল। এই অস্ত্র ফেলার ঘটনা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৫ জানত।১৯৯৫ সালের ১৭ ডিসেম্বর রাতে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সাতটি গ্রামে ফেলা হয় ওই অস্ত্র। অস্ত্রের মধ্যে ছিল একে-৪৭ রাইফেলসহ অন্যান্য সর্বাধুনিক অস্ত্র এবং প্রচুর গোলাবারুদ। এটি আনা হয়েছিল লাটভিয়ার একটি বিমানে করে। পরে মুম্বাইতে এই বিমান জোর করে নামানো হয় এবং গ্রেপ্তার করা হয় ব্রিটিশ অস্ত্র ব্যবসায়ী পিটার ব্লিচসহ বিমানের পাঁচ লাটভীয় বৈমানিককে। কিন্তু পালিয়ে যান কিম পিটার ডেভি ও সত্যেন্দ্র সিং র‌্যান্ডি। পরে এই আটক পাঁচ বৈমানিকসহ ছয়জনের বিচার হয় কলকাতার নগর দেওয়ানি আদালতে। বিচারে ২০০০ সালে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।