পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মেয়াদ শেষ হওয়া ১৭টি পৌরসভার নির্বাচন আগামী জুলাইয়ের মধ্যে হওয়ার কথা। কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে ওই পৌরসভার নির্বাচন করতে চাইছে না। ফলে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারছে না রাজ্য নির্বাচন কমিশন।
অবিলম্বে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনার মিরা পান্ডে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। এতে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার এই মুহূর্তে ওই ১৭টি পৌরসভার নির্বাচন করতে চাইছে না। এ কারণে নির্দিষ্ট সময়ে এসব পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি জারি করার দাবিতে এই মামলা দায়ের করেছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে বারবার চিঠি দিলেও তাতে সায় দেয়নি রাজ্য সরকার।