পশ্চিমবঙ্গে অসহযোগ আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে সন্ত্রাসের প্রতিবাদে ও রাজ্য বিধানসভার নির্বাচন অবিলম্বে অনুষ্ঠানের দাবিতে রাজ্যব্যাপী অসহযোগ আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যস্তর পর্যন্ত এ আন্দোলন শুরু হয়েছে। নেতারা ঘোষণা দিয়েছেন, যত দিন পর্যন্ত সন্ত্রাস বন্ধ না হয়, তত দিন এ অসহযোগ আন্দোলন চলবে। একই সঙ্গে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার সন্ত্রাসের ইন্ধনদাতা। সরকারকে না সরানো পর্যন্ত তাঁদের এ আন্দোলন অব্যাহত থাকবে। বুধবার দলের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেছেন, মমতার নির্দেশে একেবারে গ্রাম পঞ্চায়েতের স্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত এ আন্দোলন চলবে। এ সময়ে কোথাও সরকারের সঙ্গে সহযোগিতা করা হবে না। তিনি আরও বলেছেন, এই অসহযোগ আন্দোলনের মাঝে যথারীতি দলীয় সভা-সমিতি চলবে। তবে সরকারি কোনো সভা-সমিতিতে যোগ দেবেন না তৃণমূলের নেতারা।