পশ্চিমবঙ্গে আপ ভেঙে গাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) বা আপ ভেঙে এবার পশ্চিমবঙ্গে নতুন করে তৈরি হলো গরিব আদমি পার্টি (জিএপি) বা গাপ। গতকাল মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করা হয়।
এই গাপ গঠন করার কথা ঘোষণা করেন আপ থেকে বেরিয়ে আসা নেতা সঞ্জয় মিত্র। তিনি গাপের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সঞ্জয় মিত্র বলেন, আপের জন্ম থেকে তাঁরা পশ্চিমবঙ্গের হাল ধরলেও এখন নতুন বহু মহারথী এই দলে ঢুকে পড়ায় দলের মধ্যে বিরোধ তৈরি হয়। এই বিরোধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপ থেকে চার শতাধিক নেতা-কর্মী এসে গঠন করেন গরিব আদমি পার্টি বা গাপ। গাপ আরও ঘোষণা দিয়েছে, তারা আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের দুটি আসনে লড়বেন। আসন দুটি হলো হাওড়া ও আসানসোল।