পশ্চিমবঙ্গে আলুচাষিদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর পশ্চিমবঙ্গে প্রচুর আলুর ফলন হলেও আলুচাষিরা আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। দিনে দিনে আলুর মূল্য পড়ে যাচ্ছে। এখন খুচরা বাজারে আলুর প্রতি কেজি আড়াই রুপি থেকে সাড়ে তিন রুপিতে নেমে আসায় হতাশ হয়ে পড়েছেন আলুচাষিরা। গত বছর আলুর মৌসুমে আলুর দাম ছয়-সাত রুপি ছিল। আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে রাজ্যের বিভিন্ন স্থানে আলুচাষিরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। কোথাও কোথাও তাঁরা আলুর খেত আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। গত বছর অমৌসুমে হিমাগারে রাখা আলুর মূল্য ২০ রুপি পর্যন্ত ওঠায় এবার আলুচাষিরা বেশি লাভের আশায় ঋণ নিয়ে আলুর চাষ করেন। কিন্তু সেভাবে দাম না পাওয়ায় তাঁরা গত সপ্তাহে মালদহের গাজোলে আলুর খেত আগুন দিয়ে পুড়িয়ে দেন। আলুচাষিদের কথা, এই আলু বেচে তাঁরা পরিবহন খরচও তুলতে পারবেন না। তাঁরা হুমকি দিয়েছেন, সরকারকে ভর্তুকি দিয়ে হলেও আলু কিনতে হবে। না হলে তাঁরা আলুর ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলন শুরু করবেন।